Buffalo Real Producers Magazine এ স্বীকৃতি পেলো Nazmul Real Estate Team

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো অঞ্চলে রিয়েল এস্টেট খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক Buffalo Real Producers Magazine-এ স্থান পেয়েছে Nazmul Real Estate Team। বাংলাদেশি-আমেরিকান রিয়েল এস্টেট পেশাজীবী Nazmul Hossain-এর নেতৃত্বে পরিচালিত এই টিমের অর্জন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করে আসা Nazmul Real Estate Team সততা, পেশাদারিত্ব, উন্নত গ্রাহকসেবা এবং কার্যকর মার্কেটিং কৌশলের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। বাড়ি কেনা-বেচার ক্ষেত্রে দলটি শত শত পরিবারকে সহায়তা প্রদান করেছে এবং রিয়েল এস্টেট বাজারে একটি বিশ্বস্ত নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

রিয়েল এস্টেট শিল্পের সফল ও প্রভাবশালী পেশাজীবীদের কার্যক্রম তুলে ধরার জন্য পরিচিত Buffalo Real Producers Magazine-এ এই স্বীকৃতি প্রাপ্তি দলটির ধারাবাহিক সাফল্য ও পেশাগত উৎকর্ষতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে নাজমুল হোসেন বলেন, “এই অর্জন শুধুমাত্র আমার নয়; এটি আমার পুরো টিম, আমাদের ক্লায়েন্ট এবং কমিউনিটির সম্মিলিত সাফল্য। তাদের আস্থা ও সহযোগিতা ছাড়া এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হতো না। আমরা ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, Nazmul Real Estate Team ইতোমধ্যে ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে শত শত সফল রিয়েল এস্টেট লেনদেন সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যেই দলটি ক্রেতা ও বিক্রেতাদের কাছে একটি নির্ভরযোগ্য এবং জনপ্রিয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। Buffalo Real Producers Magazine-এ স্থান পাওয়া তাদের এই অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Related posts

অ্যামহার্স্টে Earth Day উপলক্ষে BASCO’র বৃক্ষরোপণ কর্মসূচি

থানন রিজভীর নেতৃত্বে ৪ মাসে ৩৫ মামলায় লাখ লাখ ডলারের সাফল্য

বাফেলোর ম্যান্ডেলা মার্কেটে গোলাগুলি: নারীসহ আহত ২