শুধু বাড়ি কেনাবেচা নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে Nazmul Real Estate Team। এরই ধারাবাহিকতায় টিমের সদস্যরা American Red Cross-এর উদ্যোগে রক্তদান করেছেন।
টিমের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখাকে তারা নৈতিক ও সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। রক্তদানের এই উদ্যোগের মাধ্যমে অসুস্থ ও জরুরি চিকিৎসাপ্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
Nazmul Real Estate Team জানায়, তারা দীর্ঘদিন ধরে নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় ও নিম্ন-আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং বিভিন্ন মসজিদ ও ধর্মীয়-সামাজিক কার্যক্রমে সহায়তা করে আসছে।
টিমের সদস্যদের মতে, এসব কার্যক্রম প্রচারের উদ্দেশ্যে নয়; বরং বাফেলোর বৃহত্তর কমিউনিটির প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন।
ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে Nazmul Real Estate Team। মানুষের কল্যাণ, অসহায় পরিবারের সহযোগিতা এবং মসজিদ ও কমিউনিটির বিভিন্ন ইতিবাচক উদ্যোগে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।