যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় যাচ্ছে ইরান: আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই আসন্ন কূটনৈতিক আলোচনায় অংশ নিতে যাচ্ছে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতীত আচরণ ইরানের কাছে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে বিবেচিত। এ কারণে কোনো আস্থার জায়গা না রেখেই তারা আলোচনায় বসছে বলে জানান তিনি। এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

আরাগচি আরও বলেন, ইরান তার জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related posts

হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো

‘উপযুক্ত সময়ে ইরানকে শেষ করা হবে’, যুদ্ধের প্রস্তুতির হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবিতে’ ভেস্তে গেল শান্তি আলোচনা: ইরানি সংবাদমাধ্যম