ইরান ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানে জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানের পৌঁছেছেন।

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

সতর্ক করে আরো বলেন, ‘যদি তারা আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, তবে আমাদের আলোচক দল নমনীয় হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন আলোচক দলকে বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।’

এই প্রতিনিধিদলে আরও রয়েছেন ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনাতেও তারা ভূমিকা রেখেছেন।

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দেশের জনগণকে আলোচনায় সাফল্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

 

Related posts

হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো

‘উপযুক্ত সময়ে ইরানকে শেষ করা হবে’, যুদ্ধের প্রস্তুতির হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবিতে’ ভেস্তে গেল শান্তি আলোচনা: ইরানি সংবাদমাধ্যম