ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর মতে, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ কার্যকরভাবে কাজ করছে। ফলে আপাতত সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখাই যথেষ্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রুবিও। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান এতটাই বিধ্বংসী যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন নেই। বৈঠকে উপস্থিত মিত্র দেশগুলোকেও তিনি একই অবস্থানের কথা জানিয়েছেন।
ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান তুলে ধরে রুবিওর এ বক্তব্যকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, আপাতত সামরিক সংঘাতের পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি।