ভোরের কুয়াশা জানান দেয় শীতকাল আসছে

ঋতু বৈচিত্র্যের এইদেশে সারাবছর ছয়টি ঋতু আসে-যায়৷ প্রতি দুমাসে একটি ঋতু। জানুয়ারি ও ফেব্রুয়ারী হলো শীতকাল। তবে নভেম্বর মাসের শুরু থেকেই শীতের আগমনের আবাস পাওয়া যায়। ভোরবেলার কুয়াশা জানান দেয় শীতকাল আসছে। বাংলাদেশে সবচেয়ে তাপমাত্রা কম থাকে মাঘ মাসে ইংরেজি জানুয়ারি মাসে। শীতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সে. সর্বনিম্ন তাপমাত্রা ১০° সে. গড় তাপমাত্রা ১৭.৭° সে.। ভৌগোলিক অবস্থানগত কারণে হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোয় শীত বেশি পড়ে। পাশাপাশি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থানের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলও শীতল এলাকা হিসেবে বিবেচিত। পৌষমাসে কৃষকের ঘরে সোনার ফলস উঠে ঘরে ঘরে চলে নবান্নের আয়োজন। পিঠা,পায়েসের গন্ধে বাংলার আকাশ বাতাস সুগন্ধময় হয়ে উঠে। শীতকালে সর্দি,জ্বর এর প্রকোপ দেখা দেখা দেয় বেশি। এসময়ে মানুষ দ্রুত সর্দি,কাশিতে আক্রান্ত হয়ে পড়ে।

Related posts

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি এনসিপির

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা প্রধানমন্ত্রীর