যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা

যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার বুধবার শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু হয়েছে । দেশটির জাতীয় তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানার বরাতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পরপরই শোধনাগারে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনার পর নিরাপত্তা ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার এবং পুরো এলাকা নিরাপদ করার কাজ শুরু করে।

এদিকে, এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘না, আমরা এতে জড়িত নই।’ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলই কেবল হামলা করে আসছে।

Related posts

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের পাশে দাঁড়ানো সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান