70
বাফেলো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, নিখোঁজ হওয়া ৫৬ বছর বয়সী নুরুল আমিন শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করা হয়। সর্বশেষ তাকে নায়াগ্রা স্ট্রিট ও অন্টারিও স্ট্রিটের সংযোগস্থলের কাছে দেখা গিয়েছিল। মঙ্গলবার (রাত প্রায় ৮টা ৩০ মিনিটে) সিটির perry street এলাকায় ফাস্ট ব্লকে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে Erie County Medical Examiner’s Office মরদেহটি শনাক্ত করে নিশ্চিত করে যে সেটি নুরুল আমিন শাহ আলমের। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
মেডিকেল এক্সামিনারের পূর্ণাঙ্গ ময়নাতদন্তে জানা গেছে, তার মৃত্যু স্বাস্থ্যজনিত কারণে হয়েছে।
এদিকে Erie County Sheriff’s Office এক বিবৃতিতে জানায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাফেলো পুলিশ তাকে গ্রেপ্তার করলে তাকে ইরি কাউন্টি হোল্ডিং সেন্টারে নেওয়া হয়। সেখানে ভর্তির সময় U.S. Border Patrol একটি ইমিগ্রেশন ডিটেইনার জারি করে। পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জামিন পোস্ট করার পর তাকে মুক্তি দেওয়া হয়।
শেরিফ দপ্তর জানায়, তাদের নিয়ম অনুযায়ী ডিটেইনার জারি করা সংস্থাকে মুক্তির বিষয়ে অবহিত করা হয়। মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই ইউএস বর্ডার পেট্রোল হোল্ডিং সেন্টারে উপস্থিত হয়। তারা স্পষ্ট করে জানায়, ডিটেইনারের কারণে মুক্তি প্রক্রিয়ায় কোনো বিলম্ব করা হয়নি এবং এ ধরনের বিলম্ব কখনো করা হয় না। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।