যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো সিটিতে পার্সোনাল ইনজুরি সংক্রান্ত মামলাগুলোতে গত চার মাসে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। Andrews, Bernstein, & Maranto, PLLC কোম্পানির ৩৫টি মামলায় ভুক্তভোগীরা পেয়েছেন লাখ লাখ ডলার ক্ষতিপূরণ, যা সাম্প্রতিক সময়ে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আইনজীবী থানন রিজভীর তত্ত্বাবধানে পরিচালিত এসব মামলার মধ্যে রয়েছে মোটরযান দুর্ঘটনা, কুকুরের কামড় , নির্মাণজনিত আঘাত এবং স্লিপ/ট্রিপ অ্যান্ড ফল সংক্রান্ত ঘটনা।
যেখানে ক্ষতিপূরণের পরিমাণ ৭,৫০০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত পৌঁছেছে।
প্রাপ্ত তালিকা অনুযায়ী, উল্লেখযোগ্য কয়েকটি মামলার মধ্যে রয়েছে— কবির মনিরুজ্জামান (২৫,০০০ ডলার), আফরোজা উল্লাহ (২৫,০০০ ডলার), দিলওয়ার হোসেন (৭,৫০০ ডলার, কুকুরের কামড়), মোহাম্মদ হাওলাদার (৫০,০০০ ডলার), এমডি নজরুল ইসলাম (২৫,০০০ ডলার), মাহমুদুল আনিক (২৭,০০০ ডলার), আসমা করিমি ও সুবহান করিমি (প্রতিজন ১৪,০০০ ডলার), তাজহানায়ে মিলস (৩০,০০০ ডলার), মোহাম্মদ রহমান (১৫,০০০ ডলার), আবু মোহসিন (২০,০০০ ডলার), মায়া আলী (২৫,০০০ ডলার), এমডি শামসুল হক (২৫,০০০ ও ৫০,০০০ ডলার—দুটি আলাদা মামলা), আবদুর রাজ্জাক (১৮,০০০ ডলার), শেখ রহমান (৯০,০০০ ডলার), মাজেদুর রহমান (২৫,০০০ ডলার), আমজাদ হোসেন (২৫,০০০ ডলার), নারঞ্জ রাসুল (২৫,০০০ ডলার), প্রণব দাস (৫০,০০০ ডলার), রোকেয়া বেগম (২৫,০০০ ডলার), পাশা রুমা বেগম (৪৭,৫০০ ডলার), আরমান আহাম্মেদ রোমি (২,৫০০ ডলার), সাইফুর চৌধুরী (১৮,৫০০ ডলার), সঞ্জনা কবিতা (১,০০,০০০ ডলার), সাব্রিজে সিমনিকা (২৫,০০০ ডলার), আব্দুস শুকুর (৪৫,০০০ ডলার), এমডি গোলাম হায়দার সরকার (৫০,০০০ ডলার), এমডি আবু নাঈম (৪০,০০০ ডলার), রাজন মিয়া (৫০,০০০ ডলার), পারভেজুর রহমান (২৫,০০০ ডলার), রেহাল খান (৫,০০০ ডলার), আজাদ আহমেদ পাটওয়ারী (১৭,৫০০ ডলার), এমডি রহমান (৭,৫০০ ডলার) এবং জাসিম সেদ্দিকি (১,০০,০০০ ডলার)।
এছাড়া কয়েকটি মামলায় ‘BI tendered’ হিসেবে বীমা কোম্পানির সর্বোচ্চ সীমা অনুযায়ী ক্ষতিপূরণ অনুমোদিত হয়েছে, যা দ্রুত নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত। সংশ্লিষ্ট আইন প্রতিষ্ঠান Andrews, Bernstein, & Maranto, PLLC জানিয়েছে, তারা ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা প্রদান অব্যাহত রাখবে। আইন বিশ্লেষকদের মতে, দ্রুত নিষ্পত্তি ও উল্লেখযোগ্য অঙ্কের ক্ষতিপূরণ আদায় অন্য ভুক্তভোগীদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে এবং সঠিক আইনি সহায়তার গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরছে।