ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া (ছদ্মনাম), যিনি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী, আর্থিক সংকটের কারণে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওন।
নিজ দায়িত্ববোধ থেকেই তিনি এই সহায়তা করেছেন বলে জানান শাওন। তিনি বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো আমার কোনো কৃতিত্ব নয়; এটি একজন ছাত্রনেতা হিসেবে আমার নৈতিক দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমি কখনোই মেনে নিতে পারি না। ভবিষ্যতে সামর্থ্য বাড়লে সরকারের সহযোগিতায় আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সুযোগ বৃদ্ধির উদ্যোগ নিতে চাই।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই একটি মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সহায়ক। সুমাইয়ার মাস্টার্স ভর্তি সংকট নিরসনে তার এই উদ্যোগ ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে প্রশংসিত হয়েছে।