একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার আক্রমণ, রক্ষণ ও মধ্যমাঠে দুর্দান্ত খেললেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ, তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি।

শিলংয়ের ব্যস্ত রাস্তায় ট্রাফিকের কারণে ম্যাচের শুরুতে দর্শক কম থাকলেও ধীরে ধীরে ১৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম নীল সমুদ্রে পরিণত হয়। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিক অফের পরই হামজা চৌধুরীর লং পাসে ভারতের গোলরক্ষক ভিশাল কাইথ বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন জনির পায়ে। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও জনির শট বাইরে চলে যায়।

এরপরও একাধিক সুযোগ পায় বাংলাদেশ। ১০ মিনিটে শাকিল আহাদের ক্রসে ইমন হেড নিলেও বল লক্ষ্যে থাকেনি। ১৮ মিনিটে শেখ মোরসালিনের ক্রসেও ইমন ঠিকভাবে মাথা ছোঁয়াতে পারেননি। প্রথমার্ধে বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখলেও গোলের দেখা পায়নি দল। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশের বাইরে রেখে তপুকে অধিনায়ক করা হয়। তবে ১৯ মিনিটেই হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়েন তপু। তার পরিবর্তে মাঠে নামেন রহমত মিয়া।

প্রথমার্ধের শেষ দিকে ভারতের আক্রমণ কিছুটা বেড়ে যায়। ৩১ মিনিটে ভারতের স্ট্রাইকার উদান্তা সিংয়ের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক মিতুল। ফিরতি বল থেকে ফারুকের শটও ঠেকিয়ে দেন বাংলাদেশের এই গোলরক্ষক। তবে ৪১ মিনিটে আরেকটি সহজ সুযোগ মিস করেন জনি। মাঝমাঠ থেকে উড়ে আসা বলে ইমন হেড পাস দিলে একেবারে গোলরক্ষকের সামনে বল পান জনি। কিন্তু শট নিতে দেরি করায় ভিশাল কাইথ সহজেই ক্লিয়ার করেন।

দ্বিতীয়ার্ধে ভারত নিজেদের গুছিয়ে নিয়ে রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। বাংলাদেশের খেলোয়াড়রা বারবার বল হারাতে থাকেন। ৬১ মিনিটে জনি ও শাহরিয়ার ইমনকে তুলে নিয়ে চন্দন রায় ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান কোচ হাভিয়ের কাবরেরা। তবে দুই পরিবর্তনেও খুব বেশি পার্থক্য আসেনি।

৭৩ মিনিটে রাকিবের ক্রসে ফাহিমের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৮৯ মিনিটে রহমতের থ্রো থেকে ফাহিমের শক্তিশালী শটও দারুণ দক্ষতায় রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক ভিশাল। অতিরিক্ত সময়ে রাকিবের শেষ সুযোগও নষ্ট হলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই ড্রয়ের ফলে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ‘সি’ গ্রুপে নিজেদের অবস্থান সুসংহত করতে ব্যর্থ হলো বাংলাদেশ। আগামী ১০ জুন ঢাকায় নিজেদের পরবর্তী ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল। ভারতের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ হবে নভেম্বরে ঢাকায়।

Related posts

আইনি জট কাটালেই মাঠে ফিরতে পারবেন মাশরাফি-সাকিব: ক্রীড়া প্রতিমন্ত্রী

 ক্রীড়াঙ্গনের সব্যসাচী মোস্তফা কামাল আর নেই

ফাইনালেও সেঞ্চুরির ঝলক, সব পুরস্কারই তুলে নিলেন এবি ডি ভিলিয়ার্স

11 comments

viagra 25 mg precio June 5, 2025 - 4:50 PM
[…] goodrx sildenafil 100 […]
cialis 10 mg February 6, 2026 - 12:30 PM
[…] tadalafil dosage […]
effet viagra femme February 6, 2026 - 2:38 PM
[…] viagra sans ordonnance […]
casino online for real money March 2, 2026 - 4:19 AM
[…] best online casino usa real money […]
buy sildenafil citrate 50mg March 12, 2026 - 10:55 AM
[…] sildenafil citrate 50mg cost […]
cialis soft March 14, 2026 - 3:39 PM
[…] cheap cialis […]
cialis for men March 14, 2026 - 5:20 PM
[…] cialis yellow pill […]
viagra 25mg price March 14, 2026 - 9:48 PM
[…] viagra 25mg price in india […]
how much is cialis March 15, 2026 - 8:02 AM
[…] canada pharmacy cialis […]
sildenafil citrate 25mg March 15, 2026 - 12:42 PM
[…] sildenafil 100mg blue pill […]
sildenafil 100mg tablets March 15, 2026 - 6:27 PM
[…] amazon viagra 100mg […]

Comments are closed.

Add Comment